এভাবে বেড়ে উঠলে বাবাকে
ছাড়িয়ে তুমি
বুক টান করে দাঁড়াতে শিখে
যাবে আর
কটা দিন পরেই। তোমার সদ্য
কাটা চুল
হাত গুটিয়ে পরা সাদা শার্ট,
নাবিকের নীল
প্যান্ট, কালো পলিশ করা জুতো…
আমি
কিযে মুগ্ধতায় তোমারে দেখি…
বাবার
কথা মনে পড়ে শুধু। আমি বুঝতে পারি,
বাবা কেমন চোখে দেখতেন আমারে…
তোমার সাথে কথায় পারি না
এখনই,
তোমার মতো মানবিকবোধও নাই
আমার
আমি শুধু মুগ্ধ হতে জানি,
তোমার ফড়িং
বন্ধুর মতো আমি তোমার আরেকটা
বন্ধু
হতে চাই, এ্যাকুরিয়ামে রাখা
সোনালী মাছের
মতো নিয়ত সাতরাতে চাই তোমার
মনে!
জানি সেসব সম্ভব নয় আমার
জীবনে…
তুমি জানবে, তোমাকে জানানো
হবে
এক ব্যর্থ পিতার সন্তান
তুমি।
পিতাকে নিয়ে অহংকারী কোন
উচ্চারণ তোমার থাকবে না
বাবাই
শুধুমাত্র একটা ঘোষনা তুমি
বুক উচিয়ে দিতে পারো
চৌরাস্তার
সড়কদ্বীপে দাঁড়িয়ে- ‘তোমার
বাবা, কালো বোকা মানুষটা
ভীষণ ভালোবাসতো তোমায় …